Showing posts with label Jamaat e Islami. Show all posts
Showing posts with label Jamaat e Islami. Show all posts

Sunday, July 5, 2015

গাফফার চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ইসলামী দলগুলোর

Source LINK 
নাগরিকত্ব বাতিলের দাবি
গাফফার চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ইসলামী দলগুলোর
০৫ জুলাই ২০১৫,রবিবার, ২০:১৪

কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী আল্লাহর ৯৯ নামসহ ইসলামের বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসলামী সংগঠনগুলো। তারা বলেছেন, গাফফার চৌধুরী ইসলাম থেকে খারিজ ও মুরতাদ হয়ে গেছেন। তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করা ছাড়া তিনি মুসলমান পরিচয় বহন করতে পারবেন না। তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। তার নাগরিকত্ব বাতিল ও দেশে প্রবেশ করতে না দেয়ার আহবান জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা।